শিক্ষক-শিক্ষার্থী ও কমিটির প্রাণবন্ত সম্মিলনে কচ্ছপতলী আলোর পাঠশালায় বর্ষশেষ আয়োজন।
বছর শেষের আনন্দঘন মুহূর্তকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলতে কচ্ছপতলী আলোর পাঠশালায় শিক্ষার্থীদের উদ্যোগে ১৬ নভেম্বর ‘ক্লাস পার্টি ও মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই কর্মসূচিতে পাঠশালার শিক্ষার্থী, শিক্ষক এবং পরিচালনা কমিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানের শুরুতেই শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা শিক্ষার্থীদের নিয়ে একত্রিত হন।
সকলের উপস্থিতিতে বিদায়ী বছরের বিভিন্ন সাফল্য ও অর্জন মূল্যায়নের পাশাপাশি আগামী বছরের প্রত্যাশা নিয়ে সংক্ষিপ্ত ও দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত ও মনোযোগ সহকারে পড়াশোনা করা, নৈতিকতা চর্চা এবং বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান ও প্রয়োজনীয় পরামর্শ দেন।শিক্ষক-শিক্ষার্থী ও কমিটির প্রাণবন্ত সম্মিলনে কচ্ছপতলী আলোর পাঠশালায় বর্ষশেষ আয়োজন।আলোচনা পর্ব শেষে পাঠশালার সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে যৌথভাবে বর্ষশেষের কেক কাটা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।