advertisement
advertisement

পাহাড়ি বনে মিলল তালিকায় না থাকা চার প্রজাতির সাপ, তিনটি নির্বিষ, একটি মৃদু বিষধর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
পাহাড়ি বনে মিলল তালিকায় না থাকা চার প্রজাতির সাপ, তিনটি নির্বিষ, একটি মৃদু বিষধর

কাপ্তাই জাতীয় উদ্যানের ঝিরিতে সাপের সন্ধানে গবেষক দল

advertisement

পাহাড়ি বনের ঝিরি, জলাশয় আর সড়কের পাশের ঝোপঝাড়ে মিলেছে চার প্রজাতির সাপ। পার্বত্য চট্টগ্রামের দুটি রক্ষিত বনে ৭৫ দিন ধরে জরিপ চালিয়ে সাপগুলোর সন্ধান পেয়েছেন গবেষকেরা। এর মধ্যে তিনটি প্রজাতি নির্বিষ, অন্যটি মৃদু বিষধর। এই চার প্রজাতির কোনোটিই আগে বাংলাদেশের সাপের তালিকায় নথিভুক্ত ছিল না।বন দুটি হলো কাপ্তাই জাতীয় উদ্যান এবং দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্য প্রাণী অভয়ারণ্য।

চারটি নতুন প্রজাতিসহ এই দুই বনে মোট ৩৬ প্রজাতির সাপের অস্তিত্ব শনাক্ত করেছেন গবেষকেরা। গবেষকদের পর্যবেক্ষণে উঠে এসেছে, পাহাড়ি ঝিরি, আর্দ্র বনভূমি ও বনসংলগ্ন উদ্ভিদসমৃদ্ধ এলাকা সাপের গুরুত্বপূর্ণ আবাসস্থল। একই সঙ্গে বন উজাড়, আগুন, কৃষিকাজে কীটনাশকের ব্যবহার এবং সড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে সাপের মৃত্যু তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠছে।দেশে সাপের প্রজাতির সংখ্যা নিয়ে এখনো মতভিন্নতা আছে।

২০২৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এক গবেষণায় বাংলাদেশে ৮৯ প্রজাতির সাপের অস্তিত্ব পাওয়া যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর