advertisement
advertisement

জুলাই গণ-অভ্যুত্থানের নেতা-কর্মীরা হামলার শিকার হচ্ছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ
জুলাই গণ-অভ্যুত্থানের নেতা-কর্মীরা হামলার শিকার হচ্ছেন

advertisement

জুলাই গণ-অভ্যুত্থানের তরুণ নেতাদের ওপর হামলা, হুমকি ও হেনস্তার ঘটনা অব্যাহত। সম্প্রতি দুই সপ্তাহে অন্তত আটটি ঘটনা ঘটেছে, যেখানে তাঁদের বাড়িতে আগুন দেওয়া, চাপাতি হামলা, হত্যার হুমকি ও বিদেশে হেনস্তার শিকার হচ্ছেন। ১৯ নভেম্বর সিরাজগঞ্জের মাহিন সরকার, গোপালগঞ্জের মুসাদ্দিক আলী এবং ১৮ নভেম্বর নেত্রকোনার খান তালাত মাহমুদ রাফির বাড়িতে আগুন দেওয়া হয়। ১১ নভেম্বর নুসরাত তাবাসসুমের বাড়িতেও আগুন দেওয়া হয়েছিল।

আক্রান্ত তরুণদের অনেকেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে যুক্ত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর