advertisement
advertisement

ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল, এখন তানভীরের লাশের অপেক্ষায় স্বজনেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল, এখন তানভীরের লাশের অপেক্ষায় স্বজনেরা

তানভীর হোসেন

advertisement

সংসারে সচ্ছলতা আনতে তিন বছর আগে মালয়েশিয়ায় গিয়েছিলেন চাঁদপুরের তানভীর হোসেন (৩৫)। আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল তাঁর। এর আগেই গত বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। স্বজনেরা এখন তাঁর লাশের অপেক্ষায়।তানভীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জোড়খালী এলাকার বাসিন্দা। বাবা মো. আবদুল হক প্রধান কৃষিকাজ করেন। চার ভাই–বোনের মধ্যে তানভীর মেজ।

২০২৩ সালের শেষ দিকে অভাবের সংসারে সচ্ছলতা আনতে ও নিজেকে স্বাবলম্বী করতে মালয়েশিয়ায় যান তিনি। দেশটির রাজধানী কুয়ালালামপুরে একটি ভাড়া বাসায় থাকতেন তানভীর, কাজ করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তাঁর পাঠানো টাকায় ধীরে ধীরে সংসারে সচ্ছলতা ফিরছিল।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাসার কাছে সড়ক পার হচ্ছিলেন তানভীর। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়।

সড়কে ছিটকে পড়েন তিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর