মুশফিকুর রহিম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের না খেলার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে দক্ষিণ আফ্রিকা সফর থেকে চোটের কারণে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ।জিততে মরিয়া হয়েই কি নাহিদ রানা-হাসান মাহমুদদের চোটের মুখে ঠেলে দেওয়া হচ্ছেবিসিবির জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। টেস্ট শেষে তাঁর এমআরআই করানো হয়।
পরীক্ষায় শ্রোণিচক্রের হাড়ের আশপাশে প্রদাহের বিষয়টি ধরা পড়েছেবায়েজিদুল ইসলাম খান বলেন, ‘চোট সামাল দিতে এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে মুশফিকের দ্রুত বিশ্রাম ও বিশেষ পুনর্বাসনপ্রক্রিয়া প্রয়োজন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।