পুরোনো জাহাজ
বাংলাদেশের সাফল্যের গল্প ছড়িয়ে আছে বহু দিকে। আন্তর্জাতিক নানা পরিসংখ্যানে চোখ বোলালে দেখা যায়, পরিচিত এসব জিনিসের মধ্যেই লুকিয়ে আছে বিশ্বকে চমকে দেওয়ার মতো কিছু অর্জন।‘বাংলার মুখ আমি দেখিয়াছি,তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।’জীবনানন্দ দাশের কবিতায় বাংলার প্রকৃতি যেন এক মায়াবী ছবি। ডুমুরপাতার নিচে বসে থাকা দোয়েল, জাম-বট-কাঁঠালের ছায়া, নদীর জল আর নৌকার স্মৃতি—সব মিলিয়ে চিরচেনা বাংলা।
এই কবিতায়ই আছে ‘মধুকর ডিঙা’র কথা। বহুকাল আগে কোনো এক নৌযাত্রী হয়তো এমনই বাংলার রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন।সেই বাংলার নদীতে এখন চলে ইঞ্জিনচালিত নৌকা, লঞ্চ আর পণ্যবাহী জাহাজ। সমুদ্রের বুক চিরে দূরদেশে যায় বিশাল সব জাহাজ। আবার কোনো একদিন সেসব জাহাজের কর্মজীবন শেষ হলে সেগুলো ফিরে আসে বাংলাদেশের উপকূলে। সেখানে পুরোনো জাহাজ ভেঙে তৈরি হয় নতুন শিল্পের কাঁচামাল।বাংলাদেশের গল্প এমনই।
এ দেশের মাঠে ফলে রসুন-বেগুন, পুকুরে বড় হয় মাছ, গ্রামের উঠানে পালিত হয় ছাগল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।