ভোলার মদনপুর আলোর পাঠশালায় গত ১৯ নভেম্বর ২০২৬ থেকে শুরু হয়েছে বার্ষিক পরীক্ষা।
হালকা বৃষ্টি, বাতাস ও শীতল আবহাওয়া উপেক্ষা করে মদনপুর আলোর পাঠশালায় শুরু হয়েছে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। গত ১৯ নভেম্বর,২০২৬ বৃহস্পতিবার সকাল থেকেই পাঠশালার শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ ও স্বতঃস্ফূর্ততার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে।বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টি ও ঠান্ডা বাতাস বইছিল। তবে বৈরী এই আবহাওয়া শিক্ষার্থীদের মনোবলে কোনো চিড় ধরাতে পারেনি।
নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয় এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেয়। পাঠশালার শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের এমন আগ্রহ ও উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, প্রতিকূল পরিবেশের মধ্যেও শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পড়াশোনার প্রতি তাদের গভীর আগ্রহেরই বহিঃপ্রকাশ।পাঠশালা কর্তৃপক্ষের তথ্যমতে, ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ৬ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত।
সুষ্ঠু ও সুন্দরভাবে পুরো পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।