কুড়িগ্রামে ৩ মাসে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল আসায় বিপাকে পড়েছে এক দিনমজুরের পরিবার। ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রাম থেকে তোলা
কুড়িগ্রামে ৩ মাসে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল আসায় বিপাকে পড়েছে এক দিনমজুরের পরিবার। ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রাম থেকে তোলাকুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের বাড়িতে ৩ মাসে ৫০ হাজার ৩০ টাকার বিদ্যুৎ বিল আসার অভিযোগ পাওয়া গেছে। তাঁর দাবি, বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ব্যবহার করেন। পাশাপাশি চার্জ দেন ছোট একটি মিশুক গাড়ি।
এর বাইরে তেমন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করলেও প্রতি মাসের বিলে কয়েক শ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখানো হয়েছে।অস্বাভাবিক এই বিল নিয়ে বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি। অভিযোগকারী ওই দিনমজুরের নাম ইউনুস আলী। তাঁর বাড়ি ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে। বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বরে ৪৬৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা।
অক্টোবরে ৪২৯ ইউনিটের জন্য বিল করা হয়েছে ৯ হাজার ১৬০ টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।