সামিরা খান মাহি। অভিনেত্রীর ফেসবুক থেকে
মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি এবার মাতৃত্বের চিরন্তন ভালোবাসার গল্প তুলে ধরতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তাঁর ন্যাশনাল কস্টিউমের থিম নির্ধারণ করা হয়েছে ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ (মাতৃত্ব—ভালোবাসার এক সর্বজনীন বন্ধন)। আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের পোশাকের থিম ও ভাবনার কথা জানিয়েছেন সামিরা খান মাহি।
সেখানে তিনি লিখেছেন, ‘পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা আমাদের আগলে রাখে, তার নাম মা। আর যে মাটির বুকে আমরা বেড়ে উঠি, যে মাটি আমাদের দেয় শিকড় ও পরিচয়, তার নাম মাতৃভূমি।’সামিরা খান মাহি। অভিনেত্রীর ফেসবুক থেকে বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই পোশাক পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধাঞ্জলি বলে জানিয়েছেন তিনি।
সামিরার ভাষায়, মা ও সন্তানের সম্পর্ক এমন এক চিরন্তন বন্ধন, যেখানে মিশে আছে জন্মের বিস্ময়, সীমাহীন মমতা, নীরব ত্যাগ আর আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি।পোশাকটির প্রতিটি নকশা ও প্রতীকের মধ্য দিয়ে মাতৃত্বের গল্প তুলে ধরার পরিকল্পনা করেছেন এই প্রতিযোগী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।