এ বছর সর্বোচ্চ ব্যক্তিগত গোল ১৫টি
২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ের কথা মনে আছে?একবার কিলিয়ান এমবাপ্পে এগিয়ে যান তো আরেকবার লিওনেল মেসি। শেষ পর্যন্ত সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জেতেন এমবাপ্পে, মেসি করেন দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল। তবে বিশ্বকাপ ছাড়িয়ে পুরো ২০২৬ সাল হিসাবে নিলে সর্বোচ্চ গোলদাতা এ দুজনের কেউই নন। এ বছর গোলের রাজা হয়ে আন্তর্জাতিক ফুটবল শেষ করছেন ইংল্যান্ডের হ্যারি কেইন।
তাঁর ঠিক পেছনেই নরওয়ের আর্লিং হলান্ড।নভেম্বরের ইন্টারন্যাশনাল উইন্ডোর মধ্য দিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক ম্যাচ শেষ। প্রায় সব দলই পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ খেলবে ২০২৭ সালের মার্চে। শেষ হতে চলা বছরটিতে জাতীয় দলের হয়ে চলতি বছরে ১৫ ম্যাচে ১৫ গোল করেছেন কেইন। অর্থাৎ গড়ে প্রতি ম্যাচেই একটি করে গোলের দেখা পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। ১৩ ম্যাচে ১৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে হলান্ড।তালিকার পরের দুই স্থানেও ইউরোপের ফুটবলার।
সুইডেনের ভিক্টর ইয়োকেরেস ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে করেছেন ১২টি করে গোল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।