ক্রাচে ভর দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে গুলিতে নিহত ১৫ বছর বয়সী জাভিটস ফ্রিমপংয়ের শেষকৃত্যে যোগ দিতে আসছেন নগরটির মেয়র জোহরান মামদানি। ২০ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছেন। আগামী কয়েক সপ্তাহ তাঁকে বিশেষ জুতা বা মেডিক্যাল বুট পরে থাকতে হবে। গতকাল শুক্রবার মামদানি নিজেই এ কথা জানিয়েছেন। এর আগের রাতে সিটি হলের সাংবাদিকদের একটি দলের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। সেখানেই চোট পান।৩৫ বছর বয়সী মামদানি শুক্রবার ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে আসেন।
এ সময় এক সাংবাদিক তাঁর চোটের বিষয়ে জানতে চাইলে তিনি আগের রাতের ফুটবল ম্যাচের কথা জানান।কেন এমন চোট পেলেন, তারও একটি সম্ভাব্য কারণ জানিয়েছেন মামদানি। তাঁর ধারণা, খেলার আগে শরীর উষ্ণ করার ব্যায়াম না করায় এমনটি হতে পারে। তাঁর ভাষায়, ‘আমি স্ট্রেচিং করিনি।’যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে ভেটেরানস ডে প্যারেডের দিন বার্ষিক পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নগরটির মেয়র জোহরান মামদানি।
১১ নভেম্বর ২০২৬ তবে ফুটবলপ্রেমী মামদানি ম্যাচে একটি গোল করতে পেরে বেশ খুশি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।