advertisement
advertisement

যুবকের কোমরে কাপড়ে মোড়ানো ছিল ১৫টি ‘ডিম’, খুলতেই মিলল ১১ কোটি ৬৭ লাখ টাকার সোনা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
যুবকের কোমরে কাপড়ে মোড়ানো ছিল ১৫টি ‘ডিম’, খুলতেই মিলল ১১ কোটি ৬৭ লাখ টাকার সোনা

advertisement

কোমরে কমলা রঙের কাপড় দিয়ে মোড়ানো ছিল ডিমের আকৃতির ১৫টি বস্তু। প্রথম দেখায় সাধারণ বস্তু মনে হলেও পরীক্ষা করে জানা যায়, সব কটিই সোনার পেস্ট। ওজন সাড়ে সাত কেজি। বাজারমূল্য প্রায় ১১ কোটি ৬৭ লাখ টাকা।রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব সোনা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির বহির্গমন ফটক এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ সদরের ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারামের জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও কুমিল্লার বরুড়ার শাওন (৩৯)।এয়ারপোর্ট এপিবিএন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ওই এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর