নাশকতা ঠেকাতে ঢাকাসহ দেশের সাত জেলায় বিজিবির ৮৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে
নাশকতা ঠেকাতে ঢাকা মহানগরসহ দেশের সাত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে আরও চার প্লাটুন বিজিবি সদস্য। এ ছাড়া গোপালগঞ্জসহ সাত জেলায় আনসার ব্যাটালিয়নের ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
আজ শনিবার বিজিবি ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে গত ১২ দিনে (৭ থেকে ১৯ নভেম্বর) ৮৭টি স্থানে ককটেলের বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় সারা দেশে মোট ৩৯টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।
গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৭ জন সদস্যসহ মোট ২৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলা এবং ঢাকা মহানগরীতে ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।