advertisement
advertisement

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম

সোনা

advertisement

দেশের বাজারে আজ শনিবার রাতে সোনার দাম আরেক দফা কমেছে। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর ফলে প্রায় ১৩ মাস পরে সোনার ভরির দাম কমে ২ লাখ টাকার নিচে নামল। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে ২২ ক্যারেট সোনার ভরির দাম ছিল ১ লাখ ৯৪ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ রাতে সোনার এই দাম সমন্বয় করেছে। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে।

মূলত বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশেও সোনার দাম কমছে।এ নিয়ে গত ৯ দফায় দেশে সোনার দাম কমেছে ৩৪ হাজার ৬৯০ টাকা। শুধু গতকাল শুক্রবারেই সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমে ছিল।নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা।এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ১৫ টাকা কমে হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর