ধর্ষণ
রাজধানীর খিলক্ষেতে ১২ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১)। তিনি স্থানীয় ছাত্রদলের একটি কমিটির সাবেক নেতা বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার শিশুটির বাবা বাদী হয়ে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেতের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ওই বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন শিশুটির বাবা। অভিযুক্ত বাপ্পী তাঁদের পাশের কক্ষের ভাড়াটিয়া ছিলেন।অভিযোগে বলা হয়, ঘটনার দিন শিশুটির মা-বাবা বাসায় ছিলেন না। সেই সুযোগে বাপ্পী শিশুটিকে চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে মা বাসায় ফিরে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান। এ সময় মেয়ের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে কান্নাকাটি করে। পরে মা-বাবা তাকে নিয়ে চিকিৎসকের কাছে যান।
চিকিৎসকের পরামর্শে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।