advertisement
advertisement

জ্ঞানভিত্তিক শোষণহীন সমাজের স্বপ্ন ছিল আহমদ রফিকের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
জ্ঞানভিত্তিক শোষণহীন সমাজের স্বপ্ন ছিল আহমদ রফিকের

ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠান। বাংলা একাডেমি, ঢাকা। ২১ নভেম্বর ২০২৬

advertisement

জ্ঞানচর্চাকেই জীবনের পাথেয় করেছিলেন আহমদ রফিক। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ছিল স্পষ্ট। তিনি চেয়েছিলেন জ্ঞানভিত্তিক ও শোষণ-বঞ্চনাহীন সমাজ প্রতিষ্ঠা করতে। সমাজ বদলের এই চিন্তা থেকে কখনো পিছপা হননি তিনি।ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচকেরা এ কথা বলেন।

শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই সভার আয়োজন করে ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন উনসত্তরের গণ-অভ্যুত্থানের নেত্রী দীপা দত্ত।অনুষ্ঠানের শুরুতেই আহমদ রফিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ভাষাসংগ্রামী ও প্রাবন্ধিক আহমদ রফিক গত বছরের ২ অক্টোবর মৃত্যুবরণ করেন।

সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল সাদীর সঞ্চালনায় আলোচনা পর্বের পর তাঁর কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়।আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক সৈয়দ আজিজুল হক বলেন, আহমদ রফিককে প্রধানত ভাষাসংগ্রামী হিসেবে পরিচয় দেওয়া হলেও তাঁর আরও নানা পরিচয় রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর