advertisement
advertisement

অভ্যুত্থানের মুখে পালিয়ে ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
অভ্যুত্থানের মুখে পালিয়ে ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল

জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বানে আয়োজিত গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। পাশে দলের অন্য নেতা-কর্মীরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা। ২১ নভেম্বর ২০২৬

advertisement

জনগণের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে যাঁরা দেশ ছেড়ে পালিয়েছিলেন, তাঁদের আবার ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। তিনি বলেছেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশে ফিরে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে এবং প্রতিশোধ নিতে চায়।

তাঁদের সেই চেষ্টা জনগণ প্রতিরোধ করবে।শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে আবুল হাসান রুবেল এ কথা বলেন। জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং পতিত ফ্যাসিস্ট শক্তির সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে তোলার আহ্বানে এ সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন।আবুল হাসান রুবেল বলেন, ১৭ বছর ধরে গুম-খুনের মাধ্যমে মানুষের ওপর নির্মম শাসন চালানো হয়েছে।

মানুষের কথা বলার ও বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর