ত্রৈমাসিক সংকলন ‘সর্বজনকথা’র ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রীতিসম্মিলনীতে বক্তব্য দিচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। বাংলা একাডেমি, ঢাকা। ২১ নভেম্বর ২০২৬
বৈষম্যবিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে কীভাবে বৈষম্যবাদী চিন্তার উত্থান ঘটল, সেই প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী অনেক কথা এসেছে। অথচ অভ্যুত্থানের পর দাপট তৈরি হয়েছে বৈষম্যবাদী রাজনীতির। এমন একটা গোষ্ঠী ক্ষমতায়িত হয়েছে, যারা মানুষের সৃজনশীল জগৎ, চিন্তার জগৎ ও মুক্তির চিন্তার বিরোধী।
যারা মানুষকে, নারীকে, বৈচিত্র্যকে শৃঙ্খলের মধ্যে রাখতে চায়।শনিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে এক প্রীতিসম্মিলনীতে আনু মুহাম্মদ এ কথা বলেন।
তাঁর সম্পাদিত রাজনীতি, অর্থনীতি ও সমাজ বিশ্লেষণমূলক ত্রৈমাসিক সংকলন ‘সর্বজনকথা’র ১২ বছর পূর্তি উপলক্ষে এ সম্মিলনীর আয়োজন করা হয়।আনু মুহাম্মদ মনে করেন, সমাজের চিন্তা ও সম্মতি তৈরির প্রক্রিয়ার মধ্যেই এমন কিছু উপাদান রয়েছে, যার কারণে মানুষ বৈষম্যবিরোধী ও বৈষম্যবাদী চিন্তার পার্থক্য বুঝতে পারছে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।