advertisement
advertisement

সেনা অভিযানের পর গোলাগুলি ও সহিংসতা, মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
সেনা অভিযানের পর গোলাগুলি ও সহিংসতা, মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ গ্রেপ্তার

মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের লস মোচিসের কাছে মহাসড়কে জ্বলছে কয়েকটি গাড়ি। দেশটির সরকার বেলত্রান-লেইভা মাদকচক্রের নেতা এল চাপো ইসিদ্রোকে গ্রেপ্তারের ঘোষণা দেওয়ার পর এ ঘটনা ঘটে। ২০ নভেম্বর ২০২৬। ভিডিও থেকে নেওয়া

advertisement

মেক্সিকোয় মোস্ট ওয়ান্টেড মাদকসম্রাটদের অন্যতম এল চাপো ইসিদ্রোকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। তাঁর মূল নাম ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস। তবে এল চাপো ইসিদ্রো নামে পরিচিত তিনি। ইসিদ্রোকে গ্রেপ্তারের সময় মাদক পাচারকারী সংগঠনের আরও দুই নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে মেক্সিকোর সিনালোয়া রাজ্যে বড় ধরনের অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে দেশটির নিরাপত্তাপ্রধান এ তথ্য জানিয়েছেন।

এল চাপো ইসিদ্রো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ পলাতক আসামির একজন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০ বছরের বেশি সময় ধরে তিনি ও তাঁর অপরাধী সংগঠন বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন ও গাঁজা যুক্তরাষ্ট্রে পাচার করে আসছিলেন। ইসিদ্রোকে ‘বেলত্রান লেইভা’ মাদক চক্রের অন্যতম নেতা হিসেবে বিবেচনা করা হতো।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই চক্র শক্তিশালী সিনালোয়া কার্টেলের ‘লস মায়োস’ গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধেছিল।অভিযানের পর সহিংসতাশুক্রবার রাতের সামরিক অভিযানের জেরে সিনালোয়া রাজ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর