advertisement
advertisement

ইকবালের ছক্কায় রোমাঞ্চকর জয়, আফগানদের হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
ইকবালের ছক্কায় রোমাঞ্চকর জয়, আফগানদের হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল

advertisement

নবম ব্যাটসম্যান হিসেবে রাকিবুল হাসান যখন আউট হন, বাংলাদেশ দলের তখনো ১৩ রান দরকার।রিপন মন্ডলে প্রথমে ডাবল, এরপর সিঙ্গেল নেওয়ার পর দলকে জেতানোর দায়িত্বটা যেন নিজের কাঁধেই তুলে নেন ইকবাল হোসেন। ১১ নম্বরে নামা এই টেল এন্ডার ব্যাটসম্যান চাপের মধ্যে ফরমানউল্লাহর বলে মিডউইকেট দিয়ে চার মারেন। পরের বলে লং অনের ওপর দিয়ে মারেন ছক্কা।হারের মুখে থাকা বাংলাদেশ ‘এ’ দল পেয়ে যায় রোমাঞ্চকর জয়ের দেখা।

আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে ইকবালরা উঠে গেছেন এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালেও।কাতারের ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দলের জয়ের লক্ষ্য ছিল ১৭৫ রানের।

তবে প্রথম ওভারে অধিনায়ক সাইফ হাসানের উইকেট হারানোর পর বাংলাদেশ ম্যাচে নিয়ন্ত্রণ হারাতে থাকে।আরেক ওপেনার পারভেজ হোসেন ৩৩ আর সাব্বির রহমান ও সাইফউদ্দিনরা ২৮ রান করে করলেও কেউ থিতু হতে না পারায় এক পর্যায়ে ১৬২ রানে পতন হয় নবম উইকেটের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর