দীর্ঘমেয়াদি ইজারা, রাজস্ব ভাগাভাগি ও মুনাফা ভাগাভাগি—তিন পদ্ধতিতে কারখানাগুলো ছেড়ে দেওয়ার কথা বললেন মন্ত্রী। সার ছাড়া শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন অন্য সব কারখানা বেসরকারি খাতের বিনিয়োগে নেবে সরকার। অর্থাৎ বেসরকারি খাতে দিয়ে কারখানাগুলো চালাতে চায় সরকার। প্রয়োজনীয় বিধিবিধান অনুমোদনের পর আগামী বছরের শুরুতে এ প্রক্রিয়া শুরু হতে পারে।
শিল্প মন্ত্রণালয়ে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ কথা বলেন। তিনি বলেন, ‘সার কারখানা ছাড়া অন্য সবগুলোতেই আমরা ব্যক্তি খাতের বিনিয়োগ আহ্বান করব। সেটা হবে পিপিপি মডেলে।’ মন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) অধীন কয়েকটি পদ্ধতি আছে। কোনোটি দীর্ঘমেয়াদি ইজারা, কোনোটি রাজস্ব ভাগাভাগি, কোনোটি মুনাফা ভাগাভাগি।
এই তিন পদ্ধতির কোনো একটির আওতায় কারখানাগুলো ছেড়ে দেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।