advertisement
advertisement

কুষ্টিয়া মেডিকেল কলেজে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা সত্ত্বেও ছাত্রদলের কমিটি ঘোষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
কুষ্টিয়া মেডিকেল কলেজে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা সত্ত্বেও ছাত্রদলের কমিটি ঘোষণা

advertisement

কুষ্টিয়া মেডিকেল কলেজে প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজের শিক্ষার্থী আলরাহাত ইবনে ওয়াহাবকে সভাপতি ও মো. আবু সাদ শাহ্‌কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।গতকাল শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, কুষ্টিয়া মেডিকেল কলেজে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ আছে। ২০২৪ সালের ১৪ আগস্ট কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

ওই রেজোল্যুশন এখনো বহাল রয়েছে।কমিটি গঠনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে নবনির্বাচিত সভাপতি আলরাহাত ইবনে ওয়াহাব প্রথম আলোকে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে।কুষ্টিয়া মেডিকেল কলেজে ছাত্রসংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে—এমন প্রশ্নে আলরাহাত ইবনে ওয়াহাব বলেন, ‘২০২৪–পরবর্তী সময়ে একধরনের প্রেক্ষাপট ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর