advertisement
advertisement

জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ চার দাবিতে সমাবেশের ঘোষণা গণতান্ত্রিক অধিকার কমিটির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ চার দাবিতে সমাবেশের ঘোষণা গণতান্ত্রিক অধিকার কমিটির

গণতান্ত্রিক অধিকার কমিটি

advertisement

জুলাই হত্যাকাণ্ডের বিচার, জননিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ এবং ফারাক্কা পানিচুক্তি নবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর শাহবাগে সমাবেশের ডাক দিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। রোববার বিকেলে রাজধানীর বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম মিলনায়তনে সংগঠনটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আনু মুহাম্মদ।

সভায় দেশের চলমান সহিংস পরিস্থিতি, পোশাকশ্রমিকদের মজুরি আন্দোলন ও ফারাক্কা পানিচুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।সভায় বলা হয়, জুলাই হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত না করে গণহারে মামলা ও নিরীহ মানুষকে গ্রেপ্তারের মাধ্যমে সন্ত্রাসীদের উৎসাহিত করা হচ্ছে। একদিকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, অন্যদিকে সরকারের পৃষ্ঠপোষকতায় হামলা, অগ্নিসংযোগ ও প্রতিশোধমূলক ঘটনা ঘটছে।

এতে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর