advertisement
advertisement

প্লুটোর নামকরণের মজার ইতিহাস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
প্লুটোর নামকরণের মজার ইতিহাস

প্লুটো

advertisement

সৌরজগতের শেষ সীমানায় থাকা প্লুটো একসময় গ্রহ হিসেবে পরিচিত ছিল। ১৯৩০ সালে আবিষ্কারের পর দীর্ঘ ৭০ বছর গ্রহ হিসেবে পরিচিতি পেলেও পূর্ণাঙ্গ গ্রহ হওয়ার তিনটি শর্ত পূরণ করতে না পারায় ২০০৬ সালে প্লুটোকে বামন গ্রহের শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন। তবে পূর্ণাঙ্গ গ্রহ হিসেবে পরিচিতি না পেলেও প্লুটো নামকরণের একটি মজার ইতিহাস রয়েছে।

১৯৩০ সালে নতুন সন্ধান পাওয়া গ্রহের নামকরণের জন্য উপযুক্ত নাম খুঁজছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। নাম আহ্বান করায় প্রায় এক হাজার নাম জমা পড়েছিল অ্যারিজোনার লোয়েল অবজারভেটরিতে, যার মধ্যে ভেনেশিয়া বার্নি নামের ১১ বছর বয়সী এক ব্রিটিশ স্কুলছাত্রীর প্রস্তাবিত নামও ছিল। শুনতে অবাক লাগলেও জমা পড়া নামগুলো পর্যালোচনা করে শেষ পর্যন্ত ভেনেশিয়া বার্নির প্রস্তাবিত ‘প্লুটো’ নামটিই বেছে নিয়েছিল লোয়েল অবজারভেটরি কর্তৃপক্ষ।

প্লুটো নামকরণের জন্য বার্নিকে পাঁচ পাউন্ড পুরস্কারও দিয়েছিল তারা।ঘটনার শুরু হয়েছিল ইংল্যান্ডের অক্সফোর্ডে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর