advertisement
advertisement

ভবন আছে, বই আছে, তবু দুই বছর ধরে তালা কেশবপুর পাবলিক লাইব্রেরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
ভবন আছে, বই আছে, তবু দুই বছর ধরে তালা কেশবপুর পাবলিক লাইব্রেরি

যশোরের কেশবপুর পাবলিক লাইব্রেরি

advertisement

যশোরের কেশবপুর পাবলিক লাইব্রেরি দুই বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ। বিভিন্ন সময় লাইব্রেরিটি সচল করার উদ্যোগ নেওয়া হলো তা আজও আলোর মুখ দেখেনি।এলাকার কয়েকজন বাসিন্দা ও ওই পাবলিক লাইব্রেরি সূত্রে জানা গেছে, এই লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। তখন বইপ্রেমী আবদুল করিম, সাংবাদিক মোতাহার হোসেন, মুক্তিযোদ্ধা মণি মোহন ধর, শিক্ষক জোহর আলী, ব্যবসায়ী বিমল কুমার দে এটি প্রতিষ্ঠিত করেন। পরে ১৯৮৫ সালে পাঠাগারটি সরকার নিয়ে নেয়।

এর পর থেকে উপজেলা পরিষদ লাইব্রেরিটি পরিচালনা করে। ২০০৯ সালে দিকে কেশবপুরের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খলিলুর রহমান উপজেলা পরিষদের শেষ প্রান্তে ডরমিটরির পাশে পাঠাগারটির পাকা ভবন তৈরি করে দেন। তখন পাঠাগারটিতে পাঠকেরা আসতেন। সে সময় ভালোই চলত।

তবে দুই বছরের বেশি সময় ধরে এটি তালাবদ্ধ অবস্থায় আছে।দুই বছরের বেশি সময় ধরে এই লাইব্রেরিটি এভাবেই তালাবদ্ধ হয়ে আছেপ্রতিষ্ঠাকালীন সদস্য আবদুল করিম বলেন, ‘পাঠাগারটি তাঁদের একসময় প্রাণের প্রতিষ্ঠান ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর