advertisement
advertisement

থমসন ফাউন্ডেশনের নতুন কোর্স, ৬০টির বেশি বিষয়ে শেখার সুযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ণ
থমসন ফাউন্ডেশনের নতুন কোর্স, ৬০টির বেশি বিষয়ে শেখার সুযোগ

advertisement

বিশ্বজুড়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শেখার সুযোগ করে দিতে থমসন ফাউন্ডেশনের জনপ্রিয় ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘জার্নালিজম নাউ’ সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করেছে। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সাজানো এই আপগ্রেডেড প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে সমসাময়িক ও যুগোপযোগী নতুন সব কোর্স কনটেন্ট।

কোর্সগুলো ব্যবহারকারীদের জন্য আগের চেয়ে অনেক বেশি সহজ, সাবলীল এবং কার্যকর শেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে।ব্যস্ত গণমাধ্যমকর্মীদের কথা মাথায় রেখে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে একটি বিশেষ মোবাইল অ্যাপও চালু করা হয়েছে।

থমসনের ‘জার্নালিজম নাউ’ অ্যাপটি ডাউনলোড করার মাধ্যমে সাংবাদিকেরা এখন কর্মক্ষেত্রের ব্যস্ততার মাঝে কিংবা ভ্রমণের সময়ও হাতের মুঠোয় থাকা স্মার্টফোন ব্যবহার করে অত্যন্ত সহজেই নিজেদের সুবিধামতো প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।আইবিএতে বিবিএ পড়াশোনার সুযোগ ও ভর্তিতে প্রস্তুতি যেভাবে নেবেন সংবাদ নিয়ে বিভিন্ন কোর্স মূলত বিশ্বব্যাপী সাংবাদিক ও যোগাযোগকর্মীদের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে জার্নালিজম নাউ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর