সরকারের ব্যয় দুই ধরনের—উন্নয়ন ব্যয় ও পরিচালন ব্যয়। দুই খাতেই সরকারকে ব্যয় বাড়াতে হচ্ছে। এর কয়েকটি কারণ রয়েছে। এক. বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। সেই অবস্থা থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমের জন্য সরকারের ব্যয় বাড়াতে হবে। দুই. গত কয়েক বছরের উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন। তাই সামাজিক নিরাপত্তা খাতে সরকারকে বরাদ্দ বাড়াতে হচ্ছে।
তিন. মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি পণ্য আমদানিতে খরচ বেড়েছে। জ্বালানি পণ্যের দাম বাড়লে তা অর্থনীতির প্রায় প্রতিটি খাতে পড়ে। এখানে বহিঃস্থ খাতের চাপ সামলাতে হচ্ছে। চার. অতীতের সরকার বিপুল অঙ্কের ঋণ রেখে গেছে। এই ঋণ শোধে বর্তমান সরকারকে পরিচালন খরচ বাড়াতে হচ্ছে।সরকার আয় বাড়ানোর চেষ্টা করছে। অর্থনীতি পুনরুদ্ধারের সময়ে জনগণের ওপর করের হার বাড়ানো যায় না। তাই আমরা রাজস্ব আদায় বাড়ানোর নতুন পথে গেছি।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম সাড়ে চার মাসে (মধ্য ফেব্রুয়ারি থেকে জুন মাস) নানামুখী উদ্যোগ নেওয়ার ফলে পুরো অর্থবছরের (২০২৫–২৬) রাজস্ব আদায়ে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।