advertisement
advertisement

হাসানুল ফেরদৌসের ভৌতিক গল্প—মড়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
হাসানুল ফেরদৌসের ভৌতিক গল্প—মড়া

advertisement

ছপাত ছপাত শব্দে বইঠা পড়ছে পানিতে। এগিয়ে যাচ্ছে আমাদের নৌকা। দূরে যতখানি চোখ যায়, শুধুই অন্ধকার। আধখানা চাঁদ উঠেছে নদীর ওপার ঘেঁষে। আমরা বেরিয়েছি মাছ ধরতে। বর্ষার সময় রাতের বেলা মাছ ধরতে বের হওয়া আমাদের নিত্যদিনের ব্যাপার। কখনো আমি বইঠা বাই, দাদা জাল ফেলে মাছ ধরেন। আবার কখনো উল্টোটা।সেটা বেশ আগের কথা। আমার তখন চৌদ্দ-পনেরো বছর বয়স। গ্রামে তখনো বিদ্যুৎ আসেনি।

সন্ধ্যার পরপর বেশির ভাগ মানুষই খাবার খেয়ে হারিকেন বা কুপিবাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ত। আর আমরা বের হতাম মাছ ধরতে। একটা ছোট্ট ডিঙি নৌকা আর একটা ঝাঁকি জাল সঙ্গে নিয়ে।সে রাতে আমরা নৌকা নিয়ে অনেকটা পথ এগিয়ে গেছি। কখনো নৌকা থামিয়ে মাছ ধরি, আবার কখনো আস্তে আস্তে নৌকা বাইতে থাকি। ঘড়ির হিসাবে দেড়-দুই ঘণ্টা হবে, কয়েকটা কুচো চিংড়ি আর অল্প কিছু পোনা মাছ ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না।

মাছের লোভে আমরা আবার একটু এগোই, আবার জাল ফেলে কিছুক্ষণ বসে থাকি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর