মিফতাহুল জান্নাত
চট্টগ্রাম সিটি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিলেন মিফতাহুল জান্নাত (১৯)। প্রস্তুতি নিচ্ছিলেন স্নাতকে ভর্তির। তবে স্নাতকে ভর্তির সেই স্বপ্ন আর পূরণ হলো না তাঁর। মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়েছে।মিফতাহুল জান্নাত পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের এস এম খায়রুজ্জামানের বাড়ির বাসিন্দা মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগম দম্পতির মেয়ে।
এসএসসি পরীক্ষার পর থেকেই আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার আমির আলী মাঝির বাড়ির নানাবাড়িতে থেকে পড়াশোনা করে আসছেন তিনি।পরিবার সূত্রে জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ পয়েন্ট ৫০ পেয়ে উত্তীর্ণ হন মিফতাহুল। একাডেমিক কাগজপত্র নিতে ১৭ নভেম্বর সকালে নানাবাড়ি থেকে কলেজের উদ্দেশে বের হন তিনি। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার ৫ মিনিটের মধ্যেই মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।
আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সড়কের এক পাশ পার হয়ে বিভাজকে দাঁড়ানোর পর অন্য পাশে পা রাখেন তিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।