advertisement
advertisement

বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন, রাতে সার্চলাইটে নজরদারি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন, রাতে সার্চলাইটে নজরদারি

রাতে সীমান্ত এলাকায় সার্চলাইট দিয়ে নজরদারি চালাচ্ছে বিজিবি। গতকাল রোববার রাতে যশোরের বেনাপোল সীমান্ত এলাকায়

advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও ফেরারি আসামিরা যাতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গতকাল রোববার দুপুরে ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার ঘোরাফেরার গুঞ্জন ওঠার পর থেকে নজরদারি আরও বাড়ানো হয়েছে।পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারাবিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সীমান্ত এলাকায় সার্চলাইট দিয়ে নজরদারি চালানো হচ্ছে।

চেকপোস্ট এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় টহল বাড়ানো হয়েছে। গতকাল সন্ধ্যায় বিজিবির একটি টহল দল বেনাপোল সীমান্ত এলাকায় টহল দিয়েছে।

সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান, অধিনায়ক, ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নআমরাও শুনেছি, কোনো নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেরারি আসামিরা ভারতের পেট্রাপোলে ঘোরাফেরা করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর