সামিরা খান মাহি
আর মাত্র এক দিন। ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর কোলসিও ডি পুয়ের্তো রিকো জোসে মিগুয়েল অ্যাগ্রেলটে বসছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। এবারের আসরে মাহির মুকুট জয়ের সম্ভাবনা কতটা? আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে কেমন করলেন তিনি?
ফাইনালের আগমুহূর্তে এসব প্রশ্নই ঘুরছে দেশের সৌন্দর্যসচেতন মানুষের মনে।আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলোর সঙ্গে কথা হয় সামিরা খান মাহির। ফাইনালের আগে নিজের অবস্থান নিয়ে কী মনে হচ্ছে, এমন প্রশ্ন করতেই হাস্যোজ্জ্বল মাহি বললেন, ‘ভেরি টাফ। জানি না কী অপেক্ষা করছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অসাধারণ সব প্রতিযোগী আছেন। আশা তো করতে পারি। বাকিটা চূড়ান্ত পর্বের পারফরম্যান্সে বোঝা যাবে।
এমনিতে গতকাল সবার কাছ থেকে বেশ অ্যাপ্রিসিয়েশন পেয়েছি।’মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ সামিরা খান মাহিমাহির কথাতেই বোঝা যায়, প্রতিযোগিতাটি কতটা কঠিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।