২০১৫ সালের বাংলাদেশ সফরে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি।
ঢাকার এক পাঁচ তারকা হোটেলের একটা ছোট্ট ঘর। ২০১৫ সালের জুনের এক রাত। খাটে-মেঝেতে গাদাগাদি করে বসে আছেন ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সামনে হোটেলের বাইরে থেকে লুকিয়ে আনা রাতের খাবার। হোটেলের নিয়ম বলছে, বাইরের খাবার ঢোকানো যাবে না। ঘরের ভেতরে সেই নিয়ম ভাঙার উৎসব।এই ভিড়ের মধ্যে একজন মানুষ আলাদা। দলের সবচেয়ে বয়স্ক সদস্য তিনি, তবে ক্রিকেটার নন। সেই মুহূর্তে তাঁর হাতে খাবারের প্লেট।
কিন্তু একসময় তাঁর হাতে থাকত ফাইল, আর তাঁর সামনে বসে থাকত অপরাধী। নীরাজ কুমার। ভারতীয় পুলিশ সার্ভিসের ১৯৭৬ ব্যাচের কর্মকর্তা। ৩৭ বছরের পুলিশ-জীবন শেষে অবসর নিয়েছিলেন দিল্লি পুলিশের কমিশনার হিসেবে।নীরাজ কুমারের কমিশনার-জীবনের তেরোটা মাসে দুটি ঘটনা ভারতীয়দের মনে থেকে গেছে। প্রথমটা নির্ভয়া–কাণ্ড। দিল্লির রাস্তায় তখন বিক্ষোভের ঢেউ। মুখ্যমন্ত্রী তাঁর পদত্যাগ চাইছেন। ইন্ডিয়া গেটে জনতা তাঁর মাথা দাবি করছে।
১০ দিনের মধ্যে চার্জশিট দিয়ে, রেকর্ড সময়ে বিচার শেষ করে তিনি সেই ঝড় সামলেছিলেন।দিল্লি পুলিশের সাবেক কমিশনার নীরাজ কুমার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।