ঢাকার বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা ও বর্জ্য পোড়ানোকে প্রধানত দায়ী করা হয়। তবে বাতাসের সূক্ষ্ম বস্তুকণা বা পিএম২.৫-এর রাসায়নিক উপাদান বিশ্লেষণ করে দূষণের আরেকটি উৎস শনাক্ত করেছেন গবেষকেরা। সেটি হলো ফ্লোরাইডসমৃদ্ধ শিল্পনির্গমন। গবেষণায় দেখা গেছে, পিএম২.৫-এর পানিতে দ্রবণীয় অজৈব আয়নগুলোর উৎসের মধ্যে এই শিল্প-উৎসের অবদান ১৬ শতাংশ।
তবে এই হার পিএম২.৫-এর মোট ভরের ১৬ শতাংশ নয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ছাদে পাঁচ মাস ধরে বাতাসের নমুনা সংগ্রহ করে গবেষণাটি করা হয়। এতে স্থানীয় ফ্লোরাইডসমৃদ্ধ শিল্পনির্গমনকে দূষণের একটি পৃথক উৎস হিসেবে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি, বাতাসের গতিপথ বিশ্লেষণে শীতকালে উত্তর-পশ্চিম ও পশ্চিম দিক থেকে আন্তসীমান্ত বায়ুপ্রবাহের প্রমাণ পাওয়া গেছে।
তবে ওই বায়ুপ্রবাহে আসা দূষিত পদার্থের পরিমাণ বা ঢাকার মোট দূষণে তার অবদান গবেষণাটিতে নির্ধারণ করা হয়নি।‘কমপ্রিহেনসিভ সোর্স অ্যাপোরশনমেন্ট অব পিএম২.৫-বাউন্ড ওয়াটার-সলিউবল ইনঅর্গানিক আয়নস ইন ঢাকা: আ কম্বাইন্ড পিসিএ অ্যান্ড পিএমএফ অ্যাপ্রোচ’ শীর্ষক গবেষণাটি ২০২৬ সালের আগস্টে আন্তর্জাতিক সাময়িকী অ্যাটমসফেরিক এনভায়রনমেন্ট: এক্স-এ প্রকাশিত হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।