advertisement
advertisement

মার্কিন প্রতিনিধি পরিষদে ৩৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
মার্কিন প্রতিনিধি পরিষদে ৩৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন

advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ৩৫ বছরের মধ্যে এটিই হতে পারে দলটির সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা।সিএনএনের পূর্বাভাস বলছে, ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ইতিমধ্যে ২৫৯টি আসন নিশ্চিত করেছে।

আগের চেয়ে দলটির আসন বেড়েছে ৪৪টি।গতকাল রোববার নর্থ ক্যারোলাইনার প্রবীণ রিপাবলিকান আইনপ্রণেতা ভার্জিনিয়া ফক্স ডেমোক্র্যাট প্রার্থী চাক হাবার্ডের কাছে পরাজয় স্বীকার করার পর এই হিসাব সামনে আসে। চূড়ান্ত ফলে ডেমোক্র্যাটদের আসন ২৬০ ছাড়িয়ে যেতে পারে। এতে প্রতিনিধি পরিষদে দলটির সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান দাঁড়াতে পারে প্রায় ৮৫ আসনে।

১৯৯০-এর দশকের শুরুর পর এটিই হবে ডেমোক্র্যাটদের সবচেয়ে বড় ব্যবধানের জয়।২৬০টি আসন পেলে প্রতিনিধি পরিষদের ৬০ শতাংশ আসনই যাবে ডেমোক্র্যাটদের ঝুলিতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর