advertisement
advertisement

পাকিস্তান সফরে গেলেন স্পিকার হাফিজ উদ্দিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
পাকিস্তান সফরে গেলেন স্পিকার হাফিজ উদ্দিন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

advertisement

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন। তাঁর সঙ্গে পাঁচ সদস্যের একটি সংসদীয় দল রয়েছে।জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফর শেষে ২৯ নভেম্বর প্রতিনিধিদলটির দেশে ফিরে আসার কথা রয়েছে।স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, নিলোফার চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর