১৮টি সোনার বারসহ আটক যাত্রী মোহাম্মদ রুহুল আমিন (মাঝে) ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ২৩ নভেম্বর ২০২৬
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ হওয়া এসব সোনার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ রুহুল আমিন।
তিনি ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড ৫০১) দুবাই থেকে ঢাকায় আসেন।সিআইআইডির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল এলাকায় সতর্ক অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা। এ সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করার পাশাপাশি শরীরও স্ক্যান করা হয়।একপর্যায়ে শরীরে সোনার বার লুকিয়ে রাখার কথা স্বীকার করেন ওই যাত্রী।
পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর কাছ থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।