advertisement
advertisement

শিক্ষকসংকটে পালা করে পাঠদান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
শিক্ষকসংকটে পালা করে পাঠদান

গাইবান্ধা সরকারি কলেজ। সম্প্রতি এই কলেজেররে গণিত বিভাগের সামনে থেকে তোলা

advertisement

জেলার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ গাইবান্ধা সরকারি কলেজ। বর্তমানে কলেজে সব সমস্যা ছাপিয়ে শিক্ষকসংকটই প্রকট হয়ে উঠেছে। প্রতি ২২২ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র একজন। তবে স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষকসংকট বেশি। এ কারণে শিক্ষকেরা পালা করে পাঠদান করছেন। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে। এদিকে শিক্ষার্থীদের আবাসনসংকটের পাশাপাশি লাইব্রেরিতে পর্যাপ্ত বই নেই। ক্যানটিন নেই, নেই কোনো পরিবহনব্যবস্থা।

সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে।কলেজ সূত্রে জানা গেছে, জেলা শহরের থানাপাড়া এলাকায় গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়ক ঘেঁষে কলেজটি অবস্থিত। ১৯৪৭ সালে ১৩ একর জমিতে এটি গড়ে ওঠে। ১৯৮০ সালে এটি সরকারি হয়। ১৯৫৬ সালে পাস কোর্স এবং ১৯৯৬-৯৭ সালে ১৪টি বিষয়ে স্নাতক (সম্মান) শাখা চালু হয়। স্নাতকোত্তর শ্রেণি চালু হয় ১৯৯৯ সালে। কলেজে শিক্ষার্থী ১৪ হাজার ৬৫২ জন। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৯০ জন ও ছাত্রী ৫ হাজার ৫৬২ জন।

এসব শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন ৬৬ জন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর