১৯৩৭ সালে নিকারাগুয়া থেকে প্রকাশিত এয়ারমেইল স্ট্যাম্প অবলম্বনে
যুদ্ধ সব সময়ই ভয়াবহ, তবে এর সূচনার পেছনের কারণগুলো মাঝেমধ্যে এতটাই হাস্যকর ও তুচ্ছ হয় যে তা ইতিহাসকে বিদ্রূপের মুখে দাঁড় করায়। মধ্য আমেরিকা যেন এ ধরনের অদ্ভুত ‘Casus Belli’ বা যুদ্ধ ঘোষণার অজুহাতের এক উর্বর ভূমি। বিংশ শতাব্দীর দিকে তাকালে দেখা যায়, ১৯৬৯ সালে সালভাদর ও হন্ডুরাস একটি ফুটবল ম্যাচের জেরে চার দিনের রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েছিল, যা ইতিহাসে ‘ফুটবল ওয়ার’ নামে কুখ্যাত।
আবার ২০১০ সালে গুগলের মানচিত্রের একটি ছোট ভুলে নিকারাগুয়া ও কোস্টারিকা প্রায় যুদ্ধের মুখোমুখি চলে গিয়েছিল। কিন্তু এর চেয়েও অদ্ভুত ও গল্পকথার মতো শোনানো ঘটনাটি ঘটেছিল ১৯৩৭ সালে—যখন একটি ডাকটিকিটের কারণে নিকারাগুয়া ও হন্ডুরাস মুখোমুখি যুদ্ধে সম্মুখীন হয়েছিল।
একটি ডাকটিকিটের আকৃতি বা মাপ হয়তো বুড়ো আঙুলের এক দাগের সমান—বড়জোর এক-দেড় বর্গ ইঞ্চি, কিন্তু এর রাজনৈতিক শক্তি কতটা ভয়াবহ হতে পারে, তার জ্বলজ্বল প্রমাণ এই ঐতিহাসিক ঘটনাটি।ডাকটিকিটের কূটনীতি ও প্রোপাগান্ডা: ইতিহাসের নীরব সাক্ষীবলা হয়ে থাকে, একটি দেশের ডাকটিকিট হলো তার জীবন্ত রাষ্ট্রদূত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।