advertisement
advertisement

ডিসেম্বরে ফিরছে যারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
ডিসেম্বরে ফিরছে যারা

advertisement

ডিসেম্বর মাসটা সিনেমা আর কমিক বুকপ্রেমীদের জন্য একেবারে সোনায় সোহাগা! শীতের ছুটি শুরুর সঙ্গে সঙ্গে বিনোদনের পসরা সাজিয়ে বসছে সবাই। শীতের দিনে সিনেমা হলে যেমন ফিরছে সিনেমা, তেমনই দেখা যাবে নতুন নতুন টিভি সিরিজও। ডিসেম্বরে পর্দায় এমন সব চমক আসছে, যেগুলো না দেখে নিজেকে সামলে রাখা মুশকিল। ডিসেম্বরের শীতে চমক দিতে কারা আসছে, তা একবার দেখে নাও।ফিরছে অ্যাভেঞ্জার্স, ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়রসাত বছর!

হ্যাঁ, সাত বছর হয়ে গেছে অ্যাভেঞ্জার্সের কোনো সিনেমা আসেনি বড় পর্দায়। সেই প্রতীক্ষার অবসান ঘটছে এই ডিসেম্বরে। অ্যাভেঞ্জার্স আবার ফিরছে বড় পর্দায়। আর এবার মাল্টিভার্সের সবচেয়ে বড় থ্রেট ডক্টর ডুমের মুখোমুখি হচ্ছে তারা। রবার্ট ডাউনি জুনিয়র আবারও ফিরছেন, কিন্তু এবার ডুম চরিত্রে। বছরের সবচেয়ে বড় চমক সিনেমা হলে আসছে আগামী ১৮ ডিসেম্বর।

শীতের ছুটিতে সবাই প্রস্তুত হয়ে যাও অ্যাভেঞ্জার্সদের স্বাগত জানাতে।বড়শি দিয়ে মাছ ধরতে পারলে মিলবে স্কলারশিপ ও লাখ টাকার পুরস্কারআসছে ডুনের শেষ পর্বএকদিকে যখন অ্যাভেঞ্জার্স সিনেমা হল মাতাবে, তখন আরেক দিকে হল মাতাবে ডুন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর