বাবার সঙ্গে ম্যাডিসন হুয়াং
প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের মেয়ে ম্যাডিসন হুয়াংয়ের ক্যারিয়ার বেশ ব্যতিক্রমী। প্রকৌশলী মা-বাবার সন্তান হয়েও তিনি শুরুতে প্রযুক্তি বা প্রকৌশল পেশা বেছে নেননি। বরং রান্নার প্রতি আগ্রহ থেকে পেশাদার শেফ হওয়ার প্রশিক্ষণ নেন।
বর্তমানে তিনি এনভিডিয়ার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।রান্নার প্রতি আগ্রহ থেকে ক্যারিয়ারম্যাডিসন প্রথমে প্রকৌশল বিষয়ে পড়ার কথা ভেবেছিলেন। তবে বাবার পরামর্শে বিশ্ববিদ্যালয়ে আবেদনের সিদ্ধান্ত পরিবর্তন করে ভর্তি হন যুক্তরাষ্ট্রের কুলিনারি ইনস্টিটিউট অব আমেরিকায়। ২০১২ সালে রন্ধনশিল্পে স্নাতক শেষ করেন তিনি। এরপর মিয়ামি, নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোর বিভিন্ন পেশাদার রান্নাঘরে কাজ করেন।
পরে প্যারিসের লে কর্দন ব্লুতে মিষ্টান্ন তৈরির প্রশিক্ষণ নেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।