advertisement
advertisement

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
গাজীপুরে শ্রমিক অসন্তোষ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

শ্রমিক আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে গাজীপুরের নাওজোরে

advertisement

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আজ মঙ্গলবার সকালে মহানগরীর ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন।

পরে ওই কারখানা ও আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।এদিকে গাজীপুরে সকালে ২৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে ও ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, আজ সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। তাঁদের দাবি, ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছেন।

শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তাঁরা লাঠিসোঁটা হাতে নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় শ্রমিকদের কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর