advertisement
advertisement

এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে

উসমান খাজা

advertisement

উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ বাজারে এসেছে কিছুদিন আগে। তারপর থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেট তোলপাড় স্যান্ডপেপার-কেলেঙ্কারি নিয়ে। খাজার দাবি, ২০১৮ সালে কেপটাউন টেস্টের সেই ঘটনা দলের সবাই জানতেন। কিন্তু বলির পাঁঠা বানানো হয়েছে শুধু স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স সেই দাবি প্রত্যাখ্যান করেছেন, মিচেল স্টার্ক আবারও বলেছেন তিনি কিছুই জানতেন না।

এর মধ্যেই ওই ঘটনা নিয়ে নতুন করে তদন্তের দাবিও উঠেছে।কিন্তু বইটা শুধু কেলেঙ্কারি নিয়ে নয়। এর পাতায় আছে এমন সব গল্প, যেখানে খাজাকে অন্যভাবে চেনা যায়। আবেগের মুহূর্ত আছে, আর আছে নির্ভেজাল দুষ্টুমি। যেমন সেই ডেরেক কেরেডের গল্প।গোয়েন্দা গল্পের ভক্তরা আগাথা ক্রিস্টির ‘দ্য মার্ডার অব রজার অ্যাকরয়েড’-এর কৌশলটা হয়তো জানেন। কাহিনির কথক, যিনি পাঠকের সঙ্গে প্রতি পাতায় সন্দেহ ভাগ করে নেন, শেষ পাতায় দেখা যায় খুনি তিনিই।

খাজা সেই কৌশল খাটিয়েছিলেন ক্রিকেটের ড্রেসিংরুমে, তবে খুন নয়, খোঁচা দিয়ে।টেস্ট অভিষেকের পরের বছর খাজা দ্বিতীয়বার ইংল্যান্ডে ডার্বিশায়ারের হয়ে কাউন্টি খেলতে গিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর