advertisement
advertisement

উখিয়ার ‘নুরুর গরম মিষ্টি’, এক বসায় খাওয়া যায় ১০টিও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
উখিয়ার ‘নুরুর গরম মিষ্টি’, এক বসায় খাওয়া যায় ১০টিও

বিক্রির জন্য রাখা নুরুর মিষ্টি। সম্প্রতি কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়নের বাসস্টেশন এলাকা থেকে তোলা

advertisement

উখিয়ার নুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ৫৪ বছরের বেশি সময় ধরে তৈরি হচ্ছে নুরুর মিষ্টি। গরুর খাঁটি দুধের ছানা দিয়ে তৈরি এই মিষ্টি খেতে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। বর্তমানে দিনে অন্তত ছয় মণ মিষ্টি বিক্রি হচ্ছেদোকানের কাছে যেতেই ভেসে আসছিল গরম মিষ্টির ঘ্রাণ। ভেতরে উঁকি দিয়ে দেখা গেল, চেয়ারগুলোতে বসে মিষ্টি খাচ্ছেন অর্ধশতাধিক মানুষ। কেউ একসঙ্গে চার-পাঁচটি মিষ্টি খাচ্ছেন, কেউ আবার খাচ্ছেন ১০টি পর্যন্ত।

অনেকে মিষ্টির সঙ্গে খাচ্ছেন পরোটা।কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়নের বাসস্টেশন এলাকায় ‘নূর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের দোকানে গিয়ে সম্প্রতি দেখা গেল এ চিত্র। এর অবস্থান কক্সবাজার শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে। ৫৪ বছর ধরে এই দোকানে তৈরি হচ্ছে রসালো মিষ্টি। স্থানীয় লোকজনের কাছে এটি ‘নুরুর মিষ্টি’ নামে পরিচিত।গত শুক্রবার দোকানে গিয়ে দেখা গেল, কাচের ফ্রেমে রাখা আছে গরম ও ঠান্ডা দুই ধরনের মিষ্টি।

দোকানের পেছনে একটি কক্ষে মিষ্টি তৈরির কারখানা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর