advertisement
advertisement

‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’

সোহেল খান ও শাহরিয়ার নাজিম জয়। কোলাজ

advertisement

অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে বগুড়ায় স্ট্রোক করেন তিনি। পরে তাঁকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিনেতার মৃত্যুতে শোকাহত তাঁর সহকর্মীরা। মৃত্যুর কিছুক্ষণ পরেই তাঁকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। যে সিনেমার শুটিংয়ে বগুড়ায় গিয়েছিলেন, সেই শুটিংয়ে জয়ও ছিলেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘একসাথে শুটিং।

বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম “নসিব”। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় ওপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো।

হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর