এইচএসসির ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ময়মনসিংহ
বিশ্ববিদ্যালয়ের দরজায় এসে শিক্ষার্থীদের বহু বছরের ঘাটতি আবিষ্কার করা কোনো কার্যকর মূল্যায়নব্যবস্থার লক্ষণ হতে পারে না। বাংলাদেশের প্রয়োজন এমন ব্যবস্থা, যা ঘাটতি আগে শনাক্ত করবে, সময়ের সঙ্গে প্রকৃত শেখার পরিবর্তন জানাবে এবং প্রতিকারের পথ দেখাবে। এম নিয়াজ আসাদুল্লাহএকই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েও শিক্ষার্থীদের ফলাফলে এত বড় ব্যবধান কেন? এবারের এইচএসসির ফল আমাদের এ প্রশ্নের মুখোমুখি করেছে।
ঢাকা মহানগরে পাসের হার ৭৯ দশমিক ৩৩ শতাংশ, অথচ একই বোর্ডের মানিকগঞ্জে ৩৮ দশমিক ২৫ শতাংশ—ব্যবধান ৪১ শতাংশের বেশি। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থীর মাত্র ১০ দশমিক ৬ শতাংশ ঢাকা মহানগরের হলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ৩৭ দশমিক ৫ শতাংশ এখানকার। অভিন্ন প্রশ্নপত্র শিক্ষার্থীদের প্রস্তুতির সুযোগকে অভিন্ন করতে পারেনি।এইচএসসি মূল্যায়ন বিশ্ববিদ্যালয়ে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
কিন্তু এর ফলাফলের আরেকটি গুরুত্ব আছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।