advertisement
advertisement

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের নতুন কমিটি ঘোষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ও পেশাজীবীদের প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, ব্যাংকিং, শিক্ষা ও করপোরেট খাতের ২৫ জন বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত এ কমিটির সভাপতি হয়েছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক সভাপতি, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট এবং বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ফারুক হাসান (সেশন ১৯৮০-৮১)।সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন বেস্ট শার্টস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল বিল্লাহ (সেশন ১৯৮৬-৮৭)।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এসকেআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম (সেশন ১৯৯৭-৯৮) এবং অর্থ সম্পাদক হয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তোহিদুল ইসলাম টিপু (সেশন ১৯৯৪-৯৫)।কমিটির চার সহসভাপতি হলেন আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সেলিনা সিদ্দিকা আন্না (সেশন ১৯৮০-৮১); স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ (সেশন ১৯৮৮-৮৯); এমএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ হুমায়ুন কবির (সেশন ১৯৯১-৯২) এবং বি অ্যান্ড বিএসএস ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. শাহাদাত হোসেন (সেশ...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর