advertisement
advertisement

এনভিডিয়ায় হুয়াংকে পুনর্বহাল: ট্রাম্প বললেন, ‘সমঝোতাটা আমিই করেছি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
এনভিডিয়ায় হুয়াংকে পুনর্বহাল: ট্রাম্প বললেন, ‘সমঝোতাটা আমিই করেছি’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

advertisement

চীনের সন্দেহভাজন এক গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে পদত্যাগে বাধ্য হওয়ার দুই সপ্তাহ না পেরোতেই জেনসেন হুয়াংকে পুনর্বহাল করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। অথচ কয়েক দিন আগেই প্রতিষ্ঠানটিতে ফেরার বিষয়ে হুয়াংয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ।এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হুয়াংকে পুনর্বহাল করার জন্য ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ছিল এনভিডিয়া।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, প্রযুক্তি খাতের এই জায়ান্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে সিদ্ধান্ত বদলাতে ‘রাজি’ করানোর পেছনের ‘সমঝোতাটা তিনিই করেছেন’।এনভিডিয়ার পরিচালনা পর্ষদ গত মঙ্গলবারই স্পষ্টভাবে জানিয়েছিল, হুয়াংকে পুনর্বহাল করার কোনো পরিকল্পনা তাদের নেই।তবে অর্থনৈতিক লাভের জন্য ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা বিসর্জন দিয়েছে বলে অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটরা।

আগামী ডিসেম্বরের শুরুতে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে হুয়াংয়ের।হুয়াংয়ের এ প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সপ্তাহব্যাপী দরপতনের ধারা থামাতে সাহায্য করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর