advertisement
advertisement

মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি: হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি:
হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর

সংবাদ সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস (বাঁয়ে) ও ন্যাটোর মহাসচিব মার্ক রুতে

advertisement

মহাকাশ থেকে আসা যেকোনো হুমকি মোকাবিলার ঘোষণা দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুতে। রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তিনি এ ঘোষণা দেন।জার্মান সংবাদমাধ্যমগুলোর তথ্য, চলতি মাসে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে একটি গোয়েন্দা প্রতিবেদন আদান–প্রদান হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া ৬০ দিনের মধ্যে মহাকাশে অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে।

তবে কোন দেশ এ গোয়েন্দা প্রতিবেদন তৈরি করেছে, তা স্পষ্ট নয়।১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ নামক চুক্তিতে স্বাক্ষর করে রাশিয়া। চুক্তিতে পৃথিবীর কক্ষপথে গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্র, চীনসহ কয়েকটি দেশ এ চুক্তির বাইরে থাকা নানা সক্ষমতা যাচাই করছে এবং প্রতিপক্ষের স্যাটেলাইট লক্ষ্যবস্তু করার মতো অন্যান্য অস্ত্র মহাকাশে মোতায়েন করেছে বা করার পরিকল্পনা করছে।এ বিষয়ে জানতে চাইলে ন্যাটো মহাসচিব বলেন, ‘ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর