ফলকে ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া ও নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহানের নামের পাশাপাশি বিভাগীয় কমিশনারের স্ত্রীর নাম থাকায় সমালোচনা শুরু হয়
নরসিংদীর শিবপুর উপজেলায় একটি সরকারি স্থাপনা উদ্বোধনের নামফলকে বিভাগীয় কমিশনারের নামের পাশাপাশি তাঁর স্ত্রীরও নাম থাকায় সামাজিকমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে ওই স্থাপনা উদ্বোধন না করে অন্য কয়েকটি কর্মসূচিতে যোগ দেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া।
আজ মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।জানা গেছে, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের জন্য বরাদ্দ হওয়া প্রথম গাড়িটি দীর্ঘ দিন ধরে উপজেলা কমপ্লেক্সে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। স্মারক হিসেবে গাড়িটি যথাযথ সংরক্ষণের উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন। এ জন্য টিনশেডের একটি স্থাপনা নির্মাণ করা হয়।
আজ দুপুরে স্থাপনাটি উদ্বোধন ও আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে আসেন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।