advertisement
advertisement

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার

রাজধানীতে পৃথক অভিযানে গ্রেপ্তার (ওপরে বাঁয়ে) আনোয়ার পারভেজ, (ওপরে ডানে) আবুল হাসেম ওরফে বাদল এবং (নিচে) ইফতেখার চৌধুরী

advertisement

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁদের মধ্যে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতার বিরুদ্ধে চলমান নাশকতা ও জ্বালাও-পোড়াও আন্দোলনে ককটেল জোগান দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ। আজ মঙ্গলবার রাজধানীর লালবাগ, যাত্রাবাড়ী ও সিদ্ধেশ্বরী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ইফতেখার চৌধুরী (৩৩), কার্যক্রম নিষিদ্ধ যাত্রাবাড়ী থানা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম ওরফে বাদল (৩৯) এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ (৫৮)।ডিএমপির লালবাগ থানা-পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে নিউ পল্টন লাইন এলাকায় অভিযান চালিয়ে ইফতেখার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি ছাড়াও সাবেক পরিবেশবিষয়ক উপসম্পাদক ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর